জানা যায়, ত্রিস্তর পঞ্চায়েত নির্বাচনে হরিশ্চন্দ্রপুর ১ নং ব্লকের পঞ্চায়েত সমিতির ৮ নং আসনকে ঘিরে ফের প্রকাশ্যে এলো তৃণমূলের গোষ্ঠীদন্ধ। অভিযোগ পঞ্চায়েত সমিতির ৮ নং আসনে কেয়ামত আলি এবং জিয়াউল রহমান নামে তৃণমূলের হয়ে দুই প্রার্থী দাঁড়ানোয় বিক্ষোভের দানা বাধতে শুরু করে রসিদাবাদ এলাকায়। সোমবার এই ঘটনায় হরিশ্চন্দ্রপুর ১নং ব্লকের রসিদাবাদ গ্রাম পঞ্চায়েতের মানুষজন একত্রিত হয়ে বিক্ষোভ দেখাতে থাকেন। তাদের একটাই দাবী কেয়ামত আলিকে তৃণমূলের হয়ে প্রার্থী করা উচিত ছিল। কিন্তু দল দুই জনকে দাড় করিয়ে তাদের আশায় জল ঢেলেছে।
এবিষয়ে স্থানীয় গ্রামবাসীরা জানান, তাদের কোনো প্রকারের সমস্যা হলে তারা তৃণমূল প্রার্থী কেয়ামত উল্লাকে পাশে পাবেন। কিন্তু রাত-বিরেতে ২০ কিলো মিটার দূরে থাকা জিয়াউল রহমানকে পাশে পাবেন না। যার কারনে তারা অপর তৃণমূল প্রার্থী জিয়াউল রহমানরের বিরুদ্ধে বিক্ষোভ মিছিল বের করেছেন। তাদের দাবী না মানা হলে তারা তৃণমূল প্রার্থী কেয়ামত উল্লাকে নির্দল প্রার্থী রূপে ভোটে দাঁড়ানোর জন্য পদক্ষেপ গ্রহণ করবেন বলে হুশিয়ারি দেন।